• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ

দেশ টিভি ডেস্ক
  ৩০ এপ্রিল ২০২৬, ২০:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষা, মানবসম্পদ রফতানি, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ঐতিহাসিক অবদান এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল অগ্রগণ্য। বিশেষ করে জাতিসংঘে ভেটো প্রদানের মাধ্যমে তারা যে অনন্য নজির স্থাপন করেছিল, তা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয়।

তিনি আরও বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করতে সোভিয়েত সরকারের দ্রুত পদক্ষেপ বন্দরটিকে সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ঝুঁকিপূর্ণ কাজে একজন তরুণ সোভিয়েত নাগরিকের আত্মদানের কথাও তিনি কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়াসহ বিভিন্ন দেশের পর্যবেক্ষক দল পাঠানোর ফলে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিগত ১৬ বছরের অপশাসনের পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামের কথা উল্লেখ করে তিনি তাকে দেশের মানুষের কাছে এক অপ্রতিদ্বন্দ্বী জননেত্রী হিসেবে অভিহিত করেন।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। তিনি বলেন, পরমাণু রি-অ্যাকশনের কারণে কেন্দ্রটি প্রথম দিকে ধীরে ধীরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। তবে ২০২৭ সালের মধ্যে এটি তার মোট উৎপাদনক্ষমতার ৪০ শতাংশ জাতীয় গ্রিডে যুক্ত করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষা, মানবসম্পদ রফতানি, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়া চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে পড়া ও হতাহত বাংলাদেশিদের সংকট মোকাবিলায় কার্যকর সমাধান নিয়েও তারা মতবিনিময় করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ নবায়ন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত খোজিন স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে আন্তরিক অভিনন্দন জানান।

আরও পড়ুন

অনেক দলের ব্যাংকও আছে, বিএনপির তো কোনো ব্যাংক নেই: অর্থমন্ত্রী

অনুষ্ঠানে রুশ দূতাবাসের প্রতিনিধিদল এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/অ

  • স্পিকার মেজর হাফিজ
  • রাশিয়ার রাষ্ট্রদূত
  • সৌজন্য সাক্ষাৎ
এ সম্পর্কিত আরও খবর
আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।